জবি শিক্ষার্থীরাও প্রাতিষ্ঠানিক ই-মেইল পাচ্ছেন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২০:২০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে শিক্ষার্থীদের ই-মেইল দেওয়ার ব্যাপারে জানান তিনি।

আরো পড়ুনঃ ঢাবি অধিভুক্ত সব মেডিকেল কলেজের কার্যক্রম চলবে অনলাইনে

উপাচার্য মীজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ই-মেইল দেওয়া হবে। এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল দেয়ার ঘোষণার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদের জন্য এমন ঘোষণা এলো।


ইত্তেফাক/এমএএম