কালিহাতীর পুংলী নদীতে বাইচ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২১:১৫

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা

কালিহাতীর পুংলী নদীতে ঐতিহ্যবাহী নৌকা  অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এলেঙ্গা পৌরসভার মহেলা এলাকাবাসীর উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ভূঞাপুর উপজেলার গাবছারা ইউনিয়ন নৌকা বাইচ টিম প্রথম স্থান লাভ করে। স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। কৃষক লীগ নেতা মো. জমির উদ্দীন আমীরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনছার আলী, এলেঙ্গার পৌর মেয়র মো. নূর এ আলম সিদ্দিকী প্রমুখ। বিপুলসংখ্যক দর্শক নদীর দুই পাশে দাঁড়িয়ে এই প্রতিযোগিতা উপভোগ করেন।