শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক ও এসআই শওকতকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে তাদেরকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তাদের বিরুদ্ধে এক ব্যক্তিকে আটক করে টাকা নেওয়ার অভিযোগ থাকায় প্রত্যাহার করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, দুই জনকেই জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ার হোসেন জানান, বিভিন্ন অভিযোগের কারণে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ও এসআই শওকতকে প্রত্যাহার করা হয়েছে।
