মৌলভীবাজার জেলা পরিষদ
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় মনোনয়ন পেতে এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা যে যার মতো ছুটছেন। বাংলাদেশ নির্বাচন কমিশন গত ১৪ সেপ্টেম্বর উপনির্বাচনের এ তারিখ ঘোষণা করেন। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, মৌলভীবাজারের সাতটি উপজেলার ৬৭টি ইউনিয়ন, পাঁচটি পৌরসভা ও সাতটি উপজেলা মিলে ৯৪৩ জন নির্বাচকমণ্ডলীর সদস্য (ভোটার) রয়েছেন। চেয়ারম্যান একজন, ১৫ জন সদস্য ও সংরক্ষিত আসনের পাঁচ জন নারী সদস্য নিয়ে গঠিত জেলা পরিষদ। উল্লেখ্য, গত ১৮ আগস্ট মো. আজিজুর রহমানের মৃত্যুতে পদটি শূন্য হলে প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি ৬ সেপ্টেম্বর অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।
