ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় পলাতক আসামি মিনারা বেগমের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ আদেশ দেন। মামলার অপর দুই আসামি জামাল ও কামাল হোসেনকে খালাস দেন বিচারক। আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৪ অক্টোবর ঝালকাঠির গাবখান সেতুর টোলঘরসংলগ্ন এলাকায় মাদক বিক্রির সময় মিনারা বেগমকে পুলিশ আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মিনারা বেগমসহ তিন জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
