বোর্ডার-গাভাস্কার সিরিজে অন্তত ২৫ শতাংশ দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে বলে আশাবাদী ডেভিড ওয়ার্নার। সংযুক্ত আরব আমিরাতে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হচ্ছে দর্শকশূন্য মাঠে। সেখানে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে যাওয়া অস্ট্রেলিয়ার বাঁ-হাতি এই ব্যাটসম্যান গণমাধ্যমে জানান নিজের প্রত্যাশার কথা। তিনি বলেন, ‘আমি ভারতের অস্ট্রেলিয়া সফরটির দিকে চেয়ে আছি, যেটা খুবই লড়াকু দুটি দলের মধ্যে দুর্দান্ত একটি লড়াই হবে। আর আমি আশা করছি, অন্তত ২৫ শতাংশ দর্শককে অনুমতি দেওয়া হবে, যা কিছু ফুটবল ম্যাচে দেখা গেছে। এটা হলে চমত্কার হবে।’
