আশুলিয়ায় মোবাইল চোর চক্রের চার সদস্য আটক ৬৮ মোবাইল ফোন উদ্ধার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২২:১৪

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়া থেকে ৬৮টি চোরাই মোবাইল ফোনসহ চোর সিন্ডিকেটের চার সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৪। উদ্ধারকৃত মোবাইলের মধ্যে ৩৩টি স্মার্ট ফোন এবং বাকি ৩৫টি ফিচার (বাটন) ফোন রয়েছে। গতকাল রবিবার র্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার জমির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলো—মো. আবুল কালাম, মো. মহসিন আলী, মো. সোহেল রানা এবং  মো. সুজন।

র্যাব জানায়, মোবাইল চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্যরা চুরি ও ছিনতাইকৃত মোবাইল ফোন বিক্রির উদ্দেশ্যে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪-এর একটি দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় ঐ চার জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে বিভিন্ন সময় চুরি ও ছিনতাইকৃত ৬৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে র্যাব।