নারায়ণগঞ্জ বন্দরের কদম রসুল পূর্বপাড়া এলাকায় অগ্নিদগ্ধ হয়ে সোহানা (৬) নামে এক শিশুর শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে শিশুটি গ্যাসের চুলায় পানি গরম করতে গিয়ে কামিজে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়।
স্থানীয় লোকজন ও শিশুর পরিবার শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছে। শিশুর চিকিৎসার জন্য শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মসজিদে সাহায্য তোলা হয়েছে।
শিশুর ভাই ওমন ফারুক জানায়, ‘মায়ের অজান্তে গ্যাসের চুলা থেকে গরম পানি নামাতে গিয়ে চুলা থেকে সোহানার কামিজে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়।’
আরও পড়ুনঃ সুবর্ণচরে গণধর্ষণ : আরো এক আসামি গ্রেফতার
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ‘অগ্নিদগ্ধ শিশুর এখনো জ্ঞান ফিরেনি। তার শরীরের ৫০ ভাড় পুড়ে গেছে তার অবস্থা আশংকাজনক।’
ইত্তেফাক/নূহু
