ভুঞাপুরে অফি‌স ক‌ক্ষে শিক্ষকদের নি‌য়ে জন্মদিন পালন কর্মকর্তার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩২

টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে প্রাথ‌মিক শিক্ষা অ‌ফি‌সে কর্মকর্তা ও শিক্ষক‌দের নি‌য়ে জন্ম‌দিন পালন ক‌রে‌ছে এক কর্মকর্তা। ‌জন্ম‌দিন পাল‌নের এমন ছ‌বি সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কে ভাইরাল হ‌য়ে‌ছে।

র‌বিবার উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা কার্যাল‌য়ের শিক্ষা কর্মকর্তার অ‌ফি‌সে সহকা‌রি শিক্ষা কর্মকর্তা মাহবুর রহমানের জন্ম‌দিন পালন করা হয়।

ভাইরাল হওয়া ছ‌বি‌তে দেখা গে‌ছে, উপজেলা শিক্ষা অফিসার শাহওনেয়াজ পারভীন তার অ‌ফিস ক‌ক্ষে তারই সহকর্মী সহকা‌রী শিক্ষা অ‌ফিসার মাহবুব রহমান‌কে কেক খাই‌য়ে দি‌চ্ছেন। এর আ‌গে জন্ম‌দিন উপল‌ক্ষে মোমবা‌তি ও ঝাড় মোম জ্বা‌লি‌য়ে জন্ম‌দি‌নের শু‌ভেচ্ছা জানা‌চ্ছে বি‌ভিন্ন বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক ও অ‌ফি‌সে থাকা কর্মকর্তা/কর্মচারীরা।

প‌রে ওই কর্মকর্তা তার নি‌জের ফেসবুক একাউ‌ন্টে জন্ম‌দিন পাল‌নের ছ‌বিযুক্ত ক‌রে শিক্ষা অ‌ফিসার, সহকর্মী ও শিক্ষ‌কদের ধন‌্যবাদ জা‌নি‌য়ে স্ট‌্যাটাস দেন। 

ত‌বে সরকারি নিয়মনীতি লঙ্ঘন ও করোনাকালে স্বাস্থ্যবিধি না মেনে প্রাথ‌মিক শিক্ষা অফিসারের কার্যালয়ে কর্মকর্তার জন্মদিন পালন নি‌য়ে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে মিশ্র প্রতি‌ক্রিয়া তৈ‌রি হ‌য়েছে। 

উপজেলা শিক্ষা অফিসার শাহওনেয়াজ পারভীন বলেন, এটা কোন বিষয়ই না। সাধারণ এক‌টি বিষয়। ওনারা আমাকে একটু হাইলাইট করার জন্যই ফেসবুকে পোস্ট করেছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন বলেন, শিক্ষা দপ্তরের জন্মদিন পালনের বিষয়ে আমি অবগত নই।

 

ইত্তেফাক/আরকেজি