পীরগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৬:২২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে পীরগঞ্জ উপজেলার নাকাটিহাটের কাছে টাঙ্গন নদীর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এক ব্যক্তির লাশ টাঙ্গন নদীর ব্রিজের নিচে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ওই ব্যক্তির মুখে দাড়ি আছে।

আরো পড়ুন: দেলদুযারে ফেরি করে বিদ্যুৎ বিক্রি

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশীদ জানান, নিহত এ বৃদ্ধকে ৮/১০ আগে মেরে কোথাও থেকে এনে এখানে লাশটি ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ