ডাকসু ভিপি নুরসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২১:১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছে।  

রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী রাজধানীর লালবাগ থানায় মামলাটি দায়ের করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন। 

থানার একটি সূত্র জানায়, মামলার আসামিরা হলেন- হাসান আল মামুন, নাজমুল হাসান, নুরুল হক নুর, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি। 

এর মধ্যে মূল অভিযুক্ত হাসান আল মামুন, আর নুরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

কে এম আশরাফ উদ্দিন ইত্তেফাককে বলেন, ‘তার বিরুদ্ধে রেপের (ধর্ষণ) মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

ইত্তেফাক/জেডএইচ