ঠিক জানা নেই

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৪

এই সময়ের ছড়া 

রমজান মাহমুদ

 

হাঁটতে গেলে রাস্তা দিয়ে

গর্তে পড়ে যাচ্ছি কি না,

রিকশা জাহাজ বাসে চড়ে

ধাক্কা হোঁচট খাচ্ছি কি না!

হুট করে কোন বিপদ আসে

ঠিক জানি না, ঠিক জানি না।

 

চোর-ডাকাতের বদ-নজরে

হঠাত্ পড়ে যাচ্ছি কি না,

বন্যা আগুন ঘূর্ণিঝড়ে

ভয় পেয়ে কাতরাচ্ছি কি না!

কোন সে বিপদ মারছে উঁকি

ঠিক জানি না, ঠিক জানি না।

 

বাঁচতে বাঁচতে মস্ত জটিল

রোগ-ব্যাধিতে পড়ছি কি না!

হঠাত্ ভূমিকম্প এলে

ভয়-ভীতিতে নড়ছি কি না!

কোন সে বিপদ কখন আসে

ঠিক জানি না, ঠিক জানি না।