তথ্যপ্রযুক্তি ডেস্ক
গোটা পৃথিবী কোভিড-১৯ মহামারিতে জর্জরিত এবংবাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে ইতিমধ্যে দেশে সবচেয়ে লম্বা সময়ের সাধারণ ছুটি পালিত হয়েছে এবং সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দেয়া হচ্ছে। দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ইজেনারেশন মহামারির শুরু থেকেই বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় বিভিন্ন প্রযুক্তিগতটুলস ও সল্যুউশন সহায়তা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটিমনে করেযদি সরকারি ও বেসরকারি খাত যৌথভাবে এগিয়ে আসে এবং তাদের সহায়তার হাত বাড়িয়ে দেয় তাহলে এই পরিস্থিতি উতরে যাওয়া সম্ভব।
আধুনিক কর্মক্ষেত্র এবং রিমোট ওয়ার্কিং টুলস বাস্তবায়ন
ইজেনারেশন দেশের অন্যতম প্রতিষ্ঠান যারা দেশব্যাপী লকডাউন কার্যকর হবারআগে থেকেই বাড়িতে বসে কাজ শুরু করে এবং সরকারি ও বেসরকারি খাতে উদ্যোগটিকে উত্সাহিত করে যাতে অন্যান্য প্রতিষ্ঠানও মহামারি চলাকালীন সময়ে নিরাপদে কার্যক্রম চালিয়ে যেতে পারে। মাইক্রোসফটের গোল্ড পার্টনার এবং বাংলাদেশে একমাত্র লাইসেন্সিং সল্যুউশন পার্টনার হিসেবে ইজেনারেশন কোভিড-১৯ প্রাদুর্ভাব মোকাবিলায় সম্মুখ ভাগে কাজ করা বিভিন্ন সরকারি অফিস, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, আর্থিক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে মাইক্রোসফট টিমস সেবা চালু করে দিয়েছেযাদের মধ্যে রয়েছে ঢাকা (দক্ষিণ) সিটি কর্পোরেশন, ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ, সোনালী ব্যাংক, এটুআই, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বুয়েট, কুয়েট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ অ্যান্ড সায়েন্স, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ডিফেন্স কলেজসহ আরও অনেকে।
ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান বলেন,‘কোভিড-১৯ এর প্রাদুর্ভাব দেশের জনস্বাস্থ্য ও সামগ্রিক অর্থনীতির জন্য মারাত্বক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইজেনারেশন দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকারি-বেসরকারি খাত ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগীতায় এবং প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে করোনা মোকাবেলা ও চলমান পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।’
