বৃষ্টি হলেই রাস্তায় জমে হাঁটু পানি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২২:০৭

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

বৃষ্টি হলেই বাঞ্ছারামপুরের আছাদনগর গ্রামের বাজার সংলগ্ন রাস্তায় হাঁটু পানি জমে। এতে বন্ধ হয়ে যায় যাতায়াত ব্যবস্থা। রাস্তার দুই পাশে উঁচু করে বাড়িঘর নির্মাণ করায় বৃষ্টির পানি সরতে পারে না। যার কারণে তলিয়ে যায় এ পাকা রাস্তাটি। স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা জানান, বিকল্প কোনো রাস্তা না থাকায় পানি জমে থাকা রাস্তা দিয়ে স্কুলে আসা যাওয়া করতে হচ্ছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম জানান, আছাদনগর গ্রামের রাস্তার ব্যাপারে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।