ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো ট ১৩-৭৬৮১) চাপায় মোটরসাইকেল চালক এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতের নাম আলাউদ্দিন। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চড়মনসা গ্রামের নূরুল আমিনের পুত্র। গোলড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে কালামপুর বিসিক ব্রিজের পশ্চিম পাশে ঢাকামুখি একটি মোটরসাইকেলকে পেছন থেকে বেপরোয়া গতিতে ধেয়ে আসা এজেআর কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই ঐ মোটরসাইকেল চালক নিহত হন। পুলিশ ভ্যানটিকে আটক করেছে। তবে চালক পলাতক।
