ভারতে কৃষি বিল নিয়ে রাজ্যসভায় বিক্ষোভের ঘটনায় বিরোধী দলের ৮ জন সংসদ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা এমপিরা হলেন- তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, কংগ্রেসের রাজীব সতাভ, সৈয়দ নাসির হুসেন, রিপুন বোরা, আম আদমি পার্টির সঞ্জয় সিং, সিপিআইএমের কেকে রাগেশ ও এলামারাম করিম।
রবিবার রাজ্যসভায় কৃষি বিল পেশ করার পরই বিরোধী সংসদ সদস্যরা তুমুল বিক্ষোভ শুরু করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সোমবার অভিযোগ করেন বিজেপির রাজ্যসভার সংসদ সদস্যরা। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু বিরোধী এমপিদের আচরণের তীব্র নিন্দা করে ৮ জনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন। টাইমস অব ইন্ডিয়া।
