আজকের চেষ্টা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৯:০১

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

পঞ্চম শ্রেণির

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

 

বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী

 

৪১. ম্রো পরিবারের প্রধান কে? উ:পিতা।

৪২. ম্রো জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা কেমন? উ:গ্রামভিত্তিক।

৪৩. ম্রোরা তাদের বাড়িকে কী বলে? উ:কিম।

৪৪. ম্রোদের অন্যতম সুস্বাদু খাবারের নাম কী? উ:নাপ্পি।

৪৫. ম্রোদের প্রধান খাবারগুলো কী?

উ:ভাত, শুঁটকি মাছ ও বিভিন্ন ধরনের মাংস।

৪৬. ম্রো মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কী?

উ:ওয়াংলাই।

৪৭. ম্রো সমাজের রীতি অনুযায়ী শিশুদের কত বছর বয়সে ছেলে ও মেয়ে উভয়েরই কান ছিদ্র করে দেওয়া হয়? উ:৩ বছর।

৪৮. পার্বত্য অঞ্চলের বৃহত্ জনগোষ্ঠীর নাম কী? উ:ত্রিপুরা।

৪৯. চাকমা ও মারমাদের পর কোন জনগোষ্ঠী সংখ্যা গরিষ্ঠ? উ:ত্রিপুরা।

৫০. বাংলাদেশ ছাড়াও ত্রিপুরা জনগোষ্ঠী কোথায় বাস করেন?

উ:ভারতের ত্রিপুরা রাজ্যে।

৫১. ত্রিপুরাদের ভাষার নাম কী? উ:ককবরক ও উমোই।

৫২. ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে কীভাবে বাস করে? উ:দলবদ্ধভাবে।

৫৩. ত্রিপুরা দলকে কী বলে?  উ:দফা।

৫৪. ত্রিপুরাদের কয়টি দফা আছে? উ:৩৬টি।

৫৫. বাংলাদেশে ত্রিপুরাদের কয়টি দফা রয়েছে? উ:১৬ টি।

৫৬. ভারতের ত্রিপুরা রাজ্যে কয়টি দফা রয়েছে? উ:২০টি।

৫৭. ত্রিপুরারা কোন ধর্মের অনুসারী? উ:সনাতন।

৫৮. ত্রিপুরা জনগোষ্ঠী গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য কী পূজা করেন?

উ:কের।

৫৯. ত্রিপুরাদের নববর্ষের নাম কী? উ: বিশু।

৬০. ত্রিপুরা মেয়েদের পোশাকের নিচের অংশকে কী বলে? উ:রিনাই।

৬১. ত্রিপুরা মেয়েদের পোশাকের উপরের অংশকে কী বলে? উ: রিসা।

৬২. বাংলাদেশের রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে কোন জনগোষ্ঠী বসবাস করে? উ:ওঁরাও।