নূরুল হুদা খন্দকার
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তিন বারের কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা গুণিজন নূরুল হুদা খন্দকার (৮৬) আর নেই। তিনি সোমবার রাত ১১টায় বগুড়ায় একটি ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের প্রথম নামাজে জানাজা গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আদমদীঘি উপজেলা সদরের কওমি মাদ্রাসা মাঠে এবং দ্বিতীয় নামাজে জানাজা বাদ জোহর তার নিজ পৈতৃক বাড়ি কুন্দগ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
নুপুর ঘোষ
বগুড়ার শেরপুর উপজেলা আড়তদার মালিক সমিতির সহসভাপতি বিশিষ্ট চাল ব্যবসায়ী বাবু নুপুর ঘোষ আর নেই। গত সোমবার উন্নত চিকিত্সার জন্য ঢাকায় একটি হাসপাতালে নেওয়ার পর পরলোকগমন করেন তিনি। ঐদিন সন্ধ্যায় শেরপুর পৌর উত্তর বাহিনী মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত এই ব্যবসায়ী ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন।
