খুঁড়ে রাখা রাস্তায় চলাচলে দুর্ভোগ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৯

পাইকগাছার লস্কর বাইনতলা খেয়াঘাট থেকে মাদ্রাসা মোড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে খুঁড়ে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে হালকা বৃষ্টিতেই পানি জমে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ঢিমেতালে কাজ করছে। এতে বৃষ্টিপাতে খোঁড়া রাস্তায় পানি জমে পথচারীসহ যানচলাচল অযোগ্য হয়ে পড়েছে। ভুক্তভোগী এলাকার মানুষ সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ মাহমুদ সিদ্দিকী বলেন, বিষয়টি ঐ এলাকার ইউপি চেয়ারম্যান তুহিন কাগজীকে জরুরিভাবে দেখতে বলেছি।