বেতন-বোনাসের দাবিতে ইউএসটিসির কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৫

কর্মচারী ছাঁটাই বন্ধ, বেতন বোনাস প্রদান এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রামের বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) শ্রমিকদের সংগঠন ইউএসটিসি কর্মচারী ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইউএসটিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মানিক মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি সিদ্দিকুর ইসলাম, গণসংহতি আন্দোলনের নির্বাহী কমিটির আহ্বায়ক সৈয়দ মো. হাসান মারুফ (রুমী) প্রমুখ।