বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ি হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ গতকাল মঙ্গলবার সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এক অনুষ্ঠানে বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব এক শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে। একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই ভিত রচিত হয়। আগামী বছর বাংলাদেশ ও ভারত যৌথভাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন করবে। বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে বিদায়ের প্রাক্কালে পূজা উদ্যাপন পরিষদ রীভা গাঙ্গুলি দাশকে সংবর্ধণা দেয়। সিদ্ধেশ্বরী সর্বজনীন পূজা উদ্যাপন পরিষদ স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সভাপতি জয়ন্ত কুমার দেব, সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংবাদিক শ্যামল দত্তসহ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, ডা. দীলিপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপি
