মাইক্রোসফটকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ কোম্পানি আমাজন

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২০:০৭

বর্তমানে বাজারমূল্যে বিশ্বের শীর্ষ কোম্পানি হিসেবে উঠে এসেছে ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান আমাজন। অ্যাপল, গুগল, ফেসবুক ও মাইক্রোসফটের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোকে বাজারমূল্যে পেছনে ফেলেছে প্রতিষ্ঠানটি। গেল সপ্তাহে মার্কিন পুঁজিবাজারে আমাজনের বাজারমূল্য ৭৯ হাজার ৭০০ কোটি ডলার ছাড়িয়েছে। একই সময়ে মাইক্রোসফটের বাজারমূল্য ছিল ৭৮ হাজার ৯০০ কোটি ডলার। এর আগে গত অক্টোবরে অ্যাপলকে পেছনে ফেলে শীর্ষে উঠেছিল মাইক্রোসফট। বর্তমানে তৃতীয় অবস্থানে থাকা অ্যাপলের বাজারমূল্য ৭০ হাজার ২০০  কোটি ডলার। এদিকে সেবার দিক থেকে ভিন্ন মাইক্রোসফট ও আমাজন। ই-কমার্স বাজারে প্রাধান্য ধরে রেখেছে আমাজন। আর ডেস্কটপ সফটওয়্যারে শীর্ষে রয়েছে মাইক্রোসফট।