গুগল প্লে থেকে সাধারণত মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন ডাউনলোড করা হয়। অনেক সময় নানা কারণে এ ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয়। এসব বিষয় নিয়েই আজকের টিউটোরিয়াল।
প্লেস্টোর থেকে অ্যাপ্লিকেশন ইন্সটলের ক্ষেত্রে সচরাচর যেসব সমস্যা দেখা দেয় সেগুলোর সম্ভাব্য কিছু সমাধান এখানে তুলে ধরা হলো। ডেটা ও ক্যাশ ফাইল মুছে ফেলা :ইন্টারনেট সংযোগ সচল থাকার পরও ডাউনলোডে সমস্যা হলে নিচের পদ্ধতি অবলম্বন করে গুগল প্লে স্টোর ও প্লে সার্ভিসের ডেটা ও ক্যাশ ক্লিয়ার করতে হবে। প্রথমে ফোনের সেটিংস থেকে ইন্সটল্ড অ্যাপ অপশনে যেতে হবে। সেখানে ফোনে থাকা সব অ্যাপের তালিকা দেখাবে।
সেখান থেকে গুগল প্লেস্টোর ট্যাপ করতে হবে। তারপর সেখান থেকে ‘Clear Data’ ও ‘Clear Cache’ অপশন দুটিতে ট্যাপ করতে হবে।
একই পদ্ধতিতে ওই তালিকা থেকে গুগল প্লে সার্ভিস, গুগল অ্যাকাউন্ট ম্যানেজার, গুগল সার্ভিসেস ফ্রেমওয়ার্ক ইত্যাদি অ্যাপের ডেটা ও ক্যাশ ডিলিট করতে হবে।
অনেক সময় গুগলের অ্যাকাউন্ট জনিত কোনো সমস্যার কারণেও অ্যাপ্লিকেশন ইন্সটল প্রক্রিয়া ব্যাহত হয়। তাই ডিভাইস থেকে অ্যাকাউন্ট রিমুভ করে পুনরায় লগ ইন করলে কিছু সমস্যার সমাধান হতে পারে।
