স্বাস্থ্যবিধি মেনে প্রাচ্যনাট আয়োজন করতে যাচ্ছে ‘মহলা মগন’ উঠান নাটকের মেলা-২০২০। ‘অবসাদ বিরুদ্ধ স্রোত’—শ্লোগান নিয়ে মাসব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে কাঁটাবনের প্রাচ্যনাটের নিজস্ব মহড়া কক্ষে। আগামীকাল সন্ধ্যায় এই আয়োজনে মঞ্চায়িত হবে নাটক ‘কর্নেলকে কেউ চিঠি লেখে না’। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজর উপন্যাস অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজিব এবং নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। শুক্র ও শনিবার পরপর দু’দিন সন্ধ্যায় সোয়া ৭টায় নাটকটির দুটি প্রদর্শনী হবে।
নাটকটিতে অভিনয় করেছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন ও প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াত্। নাটকটির নেপথ্যে কাজ করছেন মো. শওকত হোসেন সজিব, তানজিকুন, ফয়েজ রাকিব, প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াত্, আরিফুল ইসলাম রুবেল, নীল কামরুল, অদ্রী জা আমিন, শাহরিয়ার শাওন ও শ্রাবণ শামীম।
