ফুটবলের নতুন মৌসুমের জন্য ক্লাবগুলোর সঙ্গে খেলোয়াড়দের আর্থিক চুক্তির একটা সিদ্ধান্তের কথা ১৭ সেপ্টেম্বর জানিয়েছিল লিগ কমিটি। বলা হয়েছিল ক্লাবগুলো পুরোনো চুক্তির ৪৫ ভাগ এবং নতুন মৌসুমের, নতুন চুক্তির জন্য ২৫ ভাগ অর্থ দেওয়া হবে। কিন্তু এই চুক্তিতে খুশি হতে পারেননি খেলোয়াড়রা। তারা বলছিলেন, ফুটবলারদের স্বার্থ রক্ষা হয়নি। যে দাবি বা অনুরোধ নিয়ে বাফুফের সঙ্গে বৈঠক করেছিলেন খেলোয়াড়রা, সেটা পূরণ হয়নি। হতাশায় পুড়েছেন খেলোয়াড়রা। তারা চাইছেন নিজেদের চাওয়া নিয়ে আবার কথা বলবেন। ফুটবলাররা নতুন মৌসুমের জন্য আগাম ৪০ ভাগ অর্থ চায়। বাফুফের সঙ্গে আজ দুপুরে বৈঠকে বসার কথা রয়েছে। কিছু ফুটবলার তাদের পারিশ্রমিকের বিষয়টি নিয়ে বাফুফের সঙ্গে আলোচনা করতে এরই মধ্যে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
