সিংড়ায় ঘূর্ণিঝড়ে ৩০ ঘরবাড়ি বিধ্বস্ত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:১৫

সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের লালুয়া পাঁচপাকিয়া গ্রামে মঙ্গলবার রাতে হঠাত্ ঘূর্ণিঝড়ে ৩০টি ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ঘরের চালা উড়ে গেছে, গাছপালা ভেঙে গেছে। তবে কেউ হতাহত হয়নি। ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মৃধা জানান, সরজমিন পরিদর্শন করে তালিকা প্রণয়ন করা হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন জানান, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করা হয়েছে। তাত্ক্ষণিকভাবে চাল, ডালসহ শুকনা খাবার দেওয়া হচ্ছে। আরো সহায়তা প্রদানে সংশ্লিষ্ট দপ্তরে তালিকা প্রেরণে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।