গাইবান্ধায় নির্মাণ শ্রমিকসহ নিহত দুই

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:১৭

গাইবান্ধায় পুরাতন ইমারত ভাঙার কাজ করতে গিয়ে বিম ধসে চাপা পড়ে নির্মাণ শ্রমিকসহ দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলো নির্মাণ শ্রমিক আজাদ হোসেন এবং পথচারী আব্দুল ওয়াহেদ।

বুধবার দুপুর ১টার দিকে জেলা শহরের ডিবি রোডস্থ সাব-রেজিস্টার অফিস সংলগ্ন এলাকায় শাহজাহান আলীর দোকান ঘর ভাঙার সময় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল ওয়াহেদ গাইবান্ধা বিসিক শিল্পনগরী অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন বলেন, স্থাপনা ভাঙার সময় কোনো নিরাপত্তাব্যবস্থা ছিল না বলেই এই প্রাণহানি ঘটেছে। গাইবান্ধা সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, নিহত দুই জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।