আবদুস সামাদ লাবু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এবং মোহাম্মদ আবদুস সালাম ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার পর্ষদের ৩৫১তম সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন। আবদুস সামাদ লাবু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক। তিনি দেশের অন্যতম বৃহত্তম শিল্প গ্রুপ প্রতিষ্ঠান এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের চেয়ারম্যান। মোহাম্মদ আব্দুস সালাম বন্দরনগরী চট্টগ্রামের এক জন স্বনামধন্য ব্যবসায়ী। —প্রেস বিজ্ঞপ্তি
