জিম এন্টারপ্রাইজের সেবা নিচ্ছে বাংলাদেশ অ্যাডিবল অয়েল

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৯

কনজ্যুমার ব্র্যান্ড রূপচাঁদার প্রতিষ্ঠাতা, বাংলাদেশ অ্যাডিবল অয়েল লিমিটেড (বিইওএল) এন্টারপ্রাইজ পরিবহন সেবা নিতে সম্প্রতি যুক্ত হয়েছে ট্রাক ভাড়ার অনলাইন প্ল্যাটফরম জিম ডিজিটাল ট্রাকের সঙ্গে। সম্প্রতি ইযোগাযোগ লিমিটেডের সঙ্গে বিইওএলের এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি স্বাক্ষরের সময় জিম ডিজিটাল ট্রাক তথা ইযোগাযোগ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. তারিকুল হাসান (হেড অফ অপারেশনস অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স), মারুফ মিজান (জেনারেল ম্যানেজার, সেলস), মো. ইফতেখার উদ্দিন (সিনিয়র ম্যানেজার, সেলস অ্যান্ড কাস্টমার সার্ভিস)। ইনাম আহমেদ (জেনারেল ম্যানেজার, বাংলাদেশ অ্যাডিবল ওয়েল লিমিটেড) ও মারুফ মিজান চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে বাংলাদেশ অ্যাডিবল অয়েল লিমিটেড (বিইওএল) বিভিন্ন পণ্য, যেমন ভোজ্যতেল, চাল, রেসিন, মেশিনারি ইত্যাদি পরিবহন করবে জিম। রূপচাঁদা, ভিওলা, কিংস, মিজান ইত্যাদি বিভিন্ন কনজ্যুমার ব্র্যান্ডের সব পণ্য দেশের বিভিন্ন প্রান্তে ভোক্তাদের কাছে দ্রুততম সময়ে পৌঁছে দিতে জিমেই আস্থা রাখছে বাংলাদেশ অ্যাডিবল অয়েল লিমিটেড। —প্রেস বিজ্ঞপ্তি