ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন মোমিনুর রহমান মামুন। একই প্রজ্ঞাপনে তাকে কারা মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
