রাজধানীর বনানী থানাধীন জামাই বাজার কড়াইল বস্তির গোসলখানা থেকে চার বছর বয়সি এক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুর নাম নুসরাত জাহান মিম। গতকাল বুধবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। নিহত শিশুটির পরিবারের দাবি, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মিমের বাবার নাম লিটম মিয়া। তাদের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা থানার রাতলী সিংরাপুর গ্রামে। তারা বস্তিতে হিমেলা বেগমের বাড়িতে ভাড়া থাকে। মিম এক ভাই এক বোনের মধ্যে ছোট ছিল।
বনানী থানার এসআই জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি বস্তির গোসলখানা থেকে শিশুটির লাশ উদ্ধার করেন। উদ্ধারের সময় শিশুটির গলায় লালচে দাগ দেখতে পান। তবে শ্বাসরোধে হত্যা হয়েছে কি না পুলিশ নিশ্চিত নয়।
