স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৩

শিপসা নদীর জোয়ারের পানির চাপে পাইকগাছার দেলুটি ইউনিয়নে ভেঙে যাওয়া প্রতিরক্ষা বাঁধটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় সৃষ্টি ড্যাম কেয়ার টিম ও দেলুটি ইউনিয়নের তত্ত্বাবধানে প্রায় তিন শতাধিক নারী-পুরুষ স্বেচ্ছাশ্রমে বাঁধটি সংস্কারকাজ শেষ করেছে। এ সময় উপস্থিত ছিলেন দেলুটি ইউপি চেয়ারম্যান ও ড্যাম কেয়ার টিমের সভাপতি রিপন কুমার মণ্ডল প্রমুখ। এ বিষয়ে পাউবোর উপসহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন আহাম্মেদ জানান, আম্ফানে ও বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ শেষে চাহিদা অনুযায়ী বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে।