চন্দনাইশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৫

চন্দনাইশে বৃহস্পতিবার পুকুরে ডুবে আমজাদের আড়াই বছরের শিশু আশরাফের মৃত্যু হয়েছে। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডস্থ চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে। শিশু আশরাফ সবার অগোচরে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ডা. আবু রাসেদ (আবা.) সত্যতা নিশ্চিত করেছেন।