নেদারল্যান্ডসের নতুন কোচ ফ্র্যাঙ্ক ডি বোয়ের

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৩

রোনাল্ড কোম্যান বার্সেলোনার দায়িত্ব নেওয়ায় শূন্য হয়ে পড়েছিল নেদারল্যান্ডস দলের কোচের আসন। সে আসন এবার সাবেক ডিফেন্ডার ফ্র্যাঙ্ক ডি বোয়েরকে দিয়ে পূরণ করল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন। ২০১৬ ইউরো আর ২০১৮ বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়া নেদারল্যান্ডসকে দারুণভাবেই সামলেছিলেন কোচ কোম্যান। দায়িত্ব পাওয়ার দেড় বছরেই উয়েফা নেশন্স লিগের ফাইনাল নিশ্চিত করে ২০২০ ইউরোর টিকিট পাইয়ে দেন ডাচ এই কোচ। তবে গত আগস্টে বার্সেলোনার কোচ হওয়ার জন্য এ দায়িত্ব ছাড়েন কোম্যান। সে জায়গায় এবার এসেছেন দলটির তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা বোয়ের। সাবেক বার্সেলোনা ডিফেন্ডার এর আগেও অবশ্য দলের দায়িত্বে ছিলেন, ২০১০ বিশ্বকাপে কোচ বার্ট ফন মারউইকের সহকারী হিসেবে কাজ করেছিলেন তিনি।