নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম ওয়াসা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের তিনটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বিভিন্ন আসবাবপত্রসহ গুরুত্ব নথিপত্র পুড়ে যায় বলে ওয়াসা সূত্র জানায়।
চট্টগ্রাম ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আলী আকবর জানান, পাঁচতলা ওয়াসা ভবনের তৃতীয় তলায় ভোর সাড়ে ৪টায় আগুন লাগে। তৃতীয় তলা অফিস কক্ষ হিসেবে ব্যবহূত হতো। আগুনে কিছু কাগজপত্র ও আসবাব সামগ্রী পুড়ে গেছে।
