ফরিদগঞ্জের মান্দারতলীতে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
ওই কিশোরীর বাবা জানান, শনিবার বিকেলে আমার মেয়ে আত্মীয়ের বাড়ি থেকে আসার পথে পাশের বাড়ির ইমরানের ছেলে পারভেজ (১৮) তাকে ধর্ষণ করে।
প্রতিবেশীরা তাকে দেখে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পারভেজের বাবা ইমরান হোসেন এ বিষয়টি সমাধানের জন্য বিভিন্ন মহলে ধামা-চাপা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, ধর্ষিতার পরিবারের অভিযোগ পেলেই অভিযুক্ত পারভেজকে আটকের চেষ্টা করবো। সঠিক বিচার পাওয়ার জন্য পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে।
ইত্তেফাক/আরকেজি
