লক্ষ্মীবাজারে সৈয়দ শামসুল হক হলের উদ্বোধন আজ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:২৩

আগামী ২৭ সেপ্টেম্বর কবি-সব্যসাচী সৈয়দ শামসুল হকের চতুর্থ প্রয়াণবার্ষিকী। এ উপলক্ষ্যে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনের নাট্যোত্সব ও সৈয়দ শামসুল হক হলের উদ্বোধন। মৈত্রী থিয়েটার ও শৌখিন থিয়েটারের যৌথ তত্ত্বাবধানে ঢাকার লক্ষ্মীবাজার চাইল্ড হেভেন স্কুলে (সোহরাওয়ার্দী কলেজের পাশে) উদ্বোধন করা হবে সৈয়দ শামসুল হক হলের। পুরান ঢাকার লক্ষ্মীবাজারে আজ শুক্রবার সৈয়দ শামসুল হক হল উদ্বোধন করবেন সংসদ সদস্য নাট্যজন আসাদুজ্জামান নূর।

উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি ঝুনা চৌধুরী, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহম্মেদ গিয়াস, লায়ন চিত্তরঞ্জন দাস, আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সভাপতি মানস বোস বাবুরাম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন শৌখিন থিয়েটারের প্রধান নির্বাহী হামিদুর রহমান পাপ্পু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাইল্ড হেভেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আহসান সিদ্দিকী। সঞ্চালনা করবেন মৈত্রী থিয়েটারের দলপ্রধান নিয়াজ আহমেদ।

উদ্বোধন শেষে মঞ্চস্থ হবে নাটক। শনিবারেও এই মঞ্চে রয়েছে নাটক।