পাঞ্জাবের বড় জয়

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:২৬

অধিনায়ক ও ওপেনার লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ভর করে ৯৭ রানের বড় জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ২০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ইনিংস থামে ১০৯ রানে। আগে ব্যাট করে ৩ উইকেটে ২০৬ রান করে পাঞ্জাব। ওপেনিংয়ে নেমে ৬৯ বলে ১৩২ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ব্যাঙ্গালুরু। ১৭ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে যায় দলটি।

সংক্ষিপ্ত স্কোর

কিংস ইলেভেন পাঞ্জাব: ২০ ওভারে ২০৬/৩ (রাহুল ১৩২, আগারওয়াল ২৬; দুবে ২/৩৩)।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: ১৭ ওভারে ১০৯/১০ (ওয়াশিংটন ৩০, ডি ভিলিয়ার্স ২৮; মুরুগান ৩/২১, বিষ্ণই ৩/৩২)।

ফল: কিংস ইলেভেন পাঞ্জাব ৯৭ রানে জয়ী