বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের উদ্যোগে ও অভাজন এর আয়োজনে সর্বস্তরে শুদ্ধ ভাষা চর্চা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড.এস.এম ইমামুল হক। বাংলা বিভাগের চেয়ারম্যান মোহসিনা হোসাইনের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ তুলে ধরেন অভাজনের কর্ণধার ইঞ্জিনিয়ার এ. কে.এম দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহম্মদ মহসীন উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ. কে এম মাহবুব হাসান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শরিফ শিরিনা ও অভাজনের পৃষ্টপোষক ইঞ্জিনিয়ার খন্দকার মাইনুর রইমান —ইত্তেফাক