সারিয়াকান্দির জোড়গাছা সেতুর উজানে এবং ভাটিতে বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় সেতু-সংযোগ সড়ক ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। বালু উত্তোলনে গভীরতা সৃষ্টি ও নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় প্রচণ্ড সে াতের তোড়ে সেতুর পশ্চিম সংযোগ সড়ক বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, জনপদের মানুষের যাতায়াতব্যবস্থা সচল রাখতে আমরা জরুরি কাজ করে এলজিইডির নির্মিত সেতু রক্ষা করেছি। ভেলাবাড়ি ইউপি চেয়ারম্যান রুবেল উদ্দিন জানান, অবৈধ বালু উত্তোলনকারীরা অনেক শক্তিশালী। মাঝেমধ্যে বালু উত্তোলন বন্ধ হলেও রহস্যজনক কারণে আবার বালু তোলা শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া বলেন, গত ১৭ সেপ্টেম্বর জোড়গাছা বালুর পয়েন্ট থেকে পাঁচটি বালুভর্তি ট্রাক জব্দ করে জরিমানা করা হয়েছে। মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও সাইডে অপরাধীদের পাওয়া যায় না। তাই ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।
