নিল ম্যাকেঞ্জির বিদায়ের পর শ্রীলঙ্কা সফরের জন্য ক্রেইগ ম্যাকমিলানকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি। কিন্তু বাবার মৃত্যুর কারণে দায়িত্ব নেওয়ার আগেই চাকরি ছেড়ে দেন তিনি। এখন তার জায়গায় সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইসের সঙ্গে কথাবার্তা এগিয়েছে বিসিবির। এমনকি সাক্ষাত্কার দিতে ঢাকায়ও আসতে পারেন।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান গতকাল ক্রিকবাজকে জানান, জন লুইস ছাড়াও আরো কয়েক জন প্রার্থী আছে।
