সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে ১'শ ২০টি ইয়াবা ট্যাবলেটসহ নূরুন্নবী মিয়া (৫২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত মাদক বিক্রেতাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে চৌরাস্তা মোড়ের রফিকুল ইসলামের চায়ের দোকানের পাশ থেকে মাদক বিক্রেতা নুরুন্নবীকে গ্রেফতার করেন। এসময় অন্যরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃত নুরুন্নবী মিয়া কাপাসিয়া ইউনিয়নের কালাইসোতা চরের আবুল কাশেমের ছেলে।
ডিবি পুলিশের পক্ষে এসআই আব্দুল গোফ্ফার বাদী হয়ে অজ্ঞাত নামা ৫ জনসহ ৬ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করেছেন বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার শাহনাজ আক্তার।
ইত্তেফাক/কেকে
