করোনা বর্জ্যের বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনার আহ্বান

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২২:২৬

করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবহূত বিভিন্ন ধরনের পণ্যের বর্জ্য বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এ ঝুঁকি দূর করতে বর্জ্যের বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। হাজার হাজার টন কোভিড বর্জ্যের গন্তব্য যেন নদী-নালা না হয়, তা নিশ্চিত করতে নাগরিকদের কঠোরভাবে সচেতন হতে হবে। এছাড়া পুনরায় ব্যবহারযোগ্য জৈব পদার্থের মাস্ক তৈরি ও ব্যবহারকে উত্সাহিত করতে হবে। এতে বর্জ্যের চাপ কমবে। এ বিষয়ে আরো গবেষণাও করা দরকার। বৃহস্পতিবার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আয়োজিত সেমিনারে বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক ড. মো. মশিউর রহমান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক মো. ইমতিয়াজ হোসেন বক্তব্য দেন।