রাজধানীর হাতিরঝিল থেকে ১৩ হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতরা হলো আব্দুল কুদ্দুস, মেহেদী হাসান ও নাসিম কবির। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে প্রাইভেটকারে ঢাকায় বিক্রির জন্য নিয়ে এসেছিল। তারা হাতিরঝিলের ঐ এলাকায় ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছিল। এ ঘটনায় হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
