নতুন রূপে চালু হলো আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২২:২৮

ঢাকা-মোহনগঞ্জ রেলপথে নতুন রূপে চালু হলো আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস। বৃহস্পতিবার ট্রেনটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে বেলা আড়াইটায় মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে সন্ধ্যা সোয়া ৭টায় পৌঁছে। ট্রেনটিতে নতুনভাবে যুক্ত করা হয়েছে ইন্দোনেশিয়ার তৈরি আরামদায়ক নতুন এসি কেবিন, এসি কোচ, শোভন চেয়ার কোচ, আধুনিক খাবার গাড়ি। প্রধানমন্ত্রীর উপহার নিয়ে ট্রেনে আসেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। এ সময় তাকে বিভিন্ন স্টেশনে আওয়ামী লীগের নেতাকর্মীসহ স্থানীয়রা ফুলেল শুভেচ্ছা জানায়।

সাজ্জাদুল হাসান জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেনটি চালুর করার সময় উপজেলা মোহনগঞ্জের নামে মোহনগঞ্জ এক্সপ্রেস নামকরণের নির্দেশনা দিয়েছিলেন। তিনি এই অঞ্চলের মানুষকে ভালোবাসেন। তাই তিনি নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, অর্থনৈতিক জোনসহ অনেক উন্নয়ন করেছেন।’