বৈশ্বিক জলবায়ু কার্যক্রম দিবস উপলক্ষ্যে মানববন্ধন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৪

বরিশালে তরুণদের অংশগ্রহণে বৈশ্বিক জলবায়ু কার্যক্রম দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও র্যালি শেষে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। শুক্রবার বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ মানববন্ধন করা হয়। বরিশালের ২২টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘অ্যালায়েন্স ফর ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্ট’ এর আয়োজনে সারা বিশ্বের মতো বরিশালেও পালিত হয়েছে ‘গ্লোবাল ডে ফর ক্লাইমেট অ্যাকশন’।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী, অ্যালায়েন্স ফর ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্ট বরিশালের কোঅর্ডিনেটর মো. মনিরুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে বরিশাল জিলা স্কুল থেকে র্যালি করে সদর রোড হয়ে টাউন              হলের সামনে এসে শেষ করে। পরবর্তীতে           পাঁচ মিনিট প্রধান সড়ক অবরোধসহ অবস্থান ধর্মঘট পালন করেন।