ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
চার মাসেও অজ্ঞাত ব্যক্তির (৫০) লাশের পরিচয় মিলেনি। পুলিশ লাশের পরিচয় পাওয়ার জন্য মিডিয়াসহ বিভিন্ন জায়গায় বার্তা প্রেরণ করে। পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই (দঃ) ইউপির সিন্দুরা এলাকায় রাস্তার পাশে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে দেখতে পান স্থানীয় মসজিদের ইমাম। তিনি ঐ এলাকার লোকজনকে নিয়ে মুমূর্ষু অবস্থায় অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিত্সাধীন অবস্থায় অজ্ঞাত ব্যক্তি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ নিয়ে সদর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে।
