গাজীপুরে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যায় নিজ ঘর থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমাইয়া বেগম রিমা গাজীপুর সিটি কর্পোরেশনের ভুরুলিয়া এলাকার মডেল ইনস্টিটিউট অব টেকনোলজির (মিস্ট) আর্কিটেক্ট বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্রী ছিলেন। তিনি কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে। ভুরুলিয়া এলাকার বকুল সরকারের বাড়িতে ভাড়া থেকে তিনি লেখাপড়া করতেন।
