রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
রায়পুরায় অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রায়পুরা ইউনিয়নের রাজপ্রসাদ এলাকায় ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত সোহেল মাস্টার জানান, সন্ধ্যায় তার কর্মস্থল পিরিজকান্দি উচ্চ বিদ্যালয়ে ছিলেন তিনি। বিদ্যালয় থেকে আগুন লাগার খবর শুনে বাড়িতে আসেন। ততক্ষণে তার দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় পুড়ে যায় ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল। রিপোর্ট লেখা পর্যন্ত আগুনের সূত্রপাত জানা যায়নি।
