মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন
দিবস উপলক্ষে র্যালি ও সভা
মোরেলগঞ্জ (বাগেরহাটে) সংবাদদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান এইচএম মাহমুদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন, শ্রমিক লীগের সভাপতি আলমঙ্গীর হোসেন বাদশা, উপজেলা যুবলীগ আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আজমিন নাহার, সাবেক ইউপি সদস্য কাঞ্চন শেখ বাচ্চু।
ভূঞাপুরে চরাঞ্চলে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে নৌকা ও মোটরসাইকেলে চড়ে চরের দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। গত বৃহস্পতিবার বিকেলে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের চর গাবসারা দাখিল মাদরাসা মাঠ ও পুংলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হতদরিদ্র শীতার্ত ৩৫০টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, গাবসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির প্রমুখ।
কমলগঞ্জে পাইওনিয়ার এডুকেশন
ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা কমলগঞ্জ উপজেলার পাইওনিয়ার এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকাল ১১টায় ৪র্থ বারের মতো পতনঊষার উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্থানীয় পাইওনিয়ার এডুকেশন ট্রাস্ট-এর আয়োজনে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালীন সময়ে পতনঊষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, সমাজসেবক অলি আহমদ খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আনোয়ার খান প্রমুখ পরিদর্শন করেন।
সৈয়দপুরে আইএফডিসি’র উদ্যোগে কৃষক প্রশিক্ষণ
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুরে বোরো ধানে উন্নত কৃষি ব্যবস্থাপনা পদ্ধতিসমেত নতুন ধরনের ওসিপি মিশ্র সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলার কামারপুকুর ইউনিয়নের ব্রহ্মত্তর ব্লকে ওসিপি ফাউন্ডেশনের সহায়তায় আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আবুল কাশেম আযাদ। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. হোমায়রা মণ্ডল। আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ ড. শাহারুখ আহ্মেদ ও মৃত্তিকা বিশেষজ্ঞ মোঃ মাইনুল আহসান কৃষক প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোছা. শাহিনা বেগম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাসুদেব দাস প্রমুখ।
মিরপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন
স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। পৃথক বার্তা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ, জাসদের সভাপতি কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনের সংসদ সদস্য সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জাইকার প্রকল্প পরিচালক ড. মোল্লা মাহমুদ হাসান, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজাদ জাহান, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জাসদ কেন্দ্রীয় নেতা মহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাহার আলী, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বিশ্বাস, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান জন, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনোজ কুমার ইন্দ্র, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক আল মামুন সাগর, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক এনামুল হক, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম জুয়েল, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, আমলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুম, কুমারখালি প্রেসক্লাবের সভাপতি বাবলু জোযার্দ্দার, সাধারণ সম্পাদক সোহেল হাবীব, খোকসা প্রেসক্লাবের সভাপতি মুন্সি লিটন প্রমুখ।
বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাকে আগুন
দেড় ঘণ্টা টোল আদায় বন্ধ
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা দক্ষিণ ও উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুর উপর হঠাত্ করে রড বোঝাই একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে সেতুর পূর্ব ও পশ্চিম টোলপ্লাজায় টোল আদায় দেড় ঘণ্টা বন্ধ ছিল। শুক্রবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতূপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুর ৩৭ নং পিলারের নিকট উত্তরবঙ্গগামী রড বোঝাই একটি ট্রাকে হঠাত্ আগুন ধরে যায়। আগুন লাগার সাথে সাথে ট্রাকচালক ও হেলপার নেমে যাওয়ায় প্রাণহানি ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে সেতু দিয়ে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। আগুন লাগা ট্রাকটি সরিয়ে নেওয়ায় দুপুর ১টার পর সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি নবীনগর উপজেলার সলিমগঞ্জ কলেজের সামনে ওই কলেজের সংখ্যালঘু এক ছাত্রীকে প্রকাশ্যে শ্লীলতাহানি করার অভিযোগে নজরুল ইসলাম নামের এক বখাটে যুবককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নবীনগর থানার ওসি রনোজিত রায় সন্ধ্যায় জানান, সলিমগঞ্জ কলেজের ওই ছাত্রী গত বুধবার কলেজ শেষে বাড়ি ফিরছিলেন। ওই সময় পূর্ব থেকে ওত পেতে থাকা থোলাকান্দি গ্রামের এরশাদ মিয়ার ছেলে বখাটে নজরুল ইসলাম কলেজের অদূরে পথ আটকে প্রকাশ্যে ওই ছাত্রীর শ্লীলতাহানি ঘটায়। খবর পেয়ে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুর রহিম ঘটনাস্থলে পৌঁছে বখাটে নজরুলকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই বখাটেকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নবীনগরের ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার জেপি দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সুন্দরগঞ্জে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন
ও ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা উপজেলায় জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা বারী। এ সময় বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক রেজাউল আলম রেজা, জামিউল ইসলাম আনসারী, আশরাফুল আলম লেবু, মেহেদী মোস্তফা মাসুম, মেহেদী হাসান রাসেল, মশিউর রহমান বিপ্লব, আসিফ সরকার, সোহানুর রহমান, মোছাদ্দেক হোসেন মাসুম প্রমুখ।
রায়পুরে অস্ত্রসহ দাখিল পরীক্ষার্থী আটক
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা রায়পুরে অস্ত্রসহ রাকির হোসেন নামের এক কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীকে আটক করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রাখালিয়া বাজারের একটি দোকান থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে গুলি ছাড়া একটি দেশি এলজি পাওয়া যায়। রাকিব পৌরসভার দেনায়েতপুর গ্রামের সর্দার বাড়ি মৃত হানিফ মিয়ার ছেলে ও রায়পুর কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিলেন। তবে তার বিরুদ্ধে থানায় আগে কোনো মামলা ছিল না বলে জানায় পুলিশ। রায়পুর থানার এসআই গোলাম মোস্তাফা বলেন, কৌশলে রাকিবকে অস্ত্রসহ আটক করা হয়েছে। সে তার অস্ত্রটি ব্যবহারের জন্য গুলি ক্রয় করতে চেষ্টা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরে পুলিশ বিক্রেতা সেজে তাকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়। শুক্রবার সকালে তার বিরুদ্ধে থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মিরপুর প্রেসক্লাবের
দ্বি-বার্ষিক কমিটি গঠন
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা মিরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ক্লাব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৯ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হিসেবে দৈনিক সাগরখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সহ-সভাপতি কাঞ্চন কুমার হালদার ও সাধারণ সম্পাদক দৈনিক ভোরের ডাকের সংবাদদাতা রাশেদুজ্জামান রিমন পুনরায় নির্বাচিত হন। কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক মারফত আফ্রিদী, অর্থ-সম্পাদক মজিদ জোয়ার্দ্দার, প্রচার সম্পাদক আহসান হাবীব উজ্জল, দপ্তর সম্পাদক ফিরোজ আহাম্মেদ, নির্বাহী সদস্য বাবলু রঞ্জন বিশ্বাস ও আছাদুর রহমান বাবু। এ সময়ে ক্লাবের সদস্য হুমায়ূন কবির হিমু, সোহেল রানা, অধ্যাপক আব্দুস সালাম, জমিরউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ।
আদমদীঘি পুলিশ পরিচয়ে
মোটরসাইকেল ছিনতাই
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা পুলিশ পরিচয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইল এলাকা থেকে ছুরিকাঘাতে মেহেদী নামের এক যুবকের পালসার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত মেহেদীকে স্থানীয়রা উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতালে নিলে অবস্থা অবনতি হওয়ায় বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করেন। জানা যায়, আদমদীঘির শিববাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে কলেজ ছাত্র মেহেদী গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিববাটি গ্রামের বাড়ি থেকে নানার বাড়ি দুপচাঁচিয়ার শ্রীপুর গ্রামে ১৫০ সিসি পালসার মোটরসাইকেলযোগে যাচ্ছিল। বগুড়া-নওগাঁ মহাসড়কের বোয়ালা নামক স্থানে পৌঁছালে মেহেদীর মোটরসাইকেলের পথরোধ করে পুলিশ পরিচয় দিয়ে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চায়। মেহেদীর কাগজপত্র না থাকায় তাকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে মেহেদীকে তুলে মহাসড়কের উপরেই ছুরিকাঘাতে আহত করে আদমদীঘির চাটখইর নামক স্থানে মহসড়কের উপর ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ব্যাপারে আদমদীঘি থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ছিনতাইয়ের ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুপচাঁচিয়া থানা এলাকার মধ্যে ঘটিয়ে আহত মেহেদীকে আদমদীঘি থানা এলাকায় ফেলে দিয়ে যায়।
শরীয়তপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
শরীয়তপুর প্রতিনিধি জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ মাহাবুব রহমান, জেলা ত্রাণ কর্মকর্তা মামুন অর রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মির্জা হযরত আলী প্রমুখ।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এলজিআরডি
মন্ত্রী মোঃ তাজুল ইসলাম
মনোহরগঞ্জ সংবাদদাতা নিজ এলাকায় ফুলে ফুলে সিক্ত হলেন নবগঠিত মন্ত্রী পরিষদের এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। শপথ গ্রহণের পর মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিয়ে গতকাল শুক্রবার নিজ এলাকায় সফর করলেন তিনি। মন্ত্রিত্ব পাওয়ার পর এটাই তার প্রথম এলাকায় সফর। রাজধানী থেকে বের হওয়ার পর কুমিল্লার পথে পথে তাকে স্বাগতম জানালেন অসংখ্য দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ফুলেল শুভেচ্ছা ও তাদের ভালোবাসায় সিক্ত হয়ে মন্ত্রী তার বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শামীম বানু শান্তি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
রংপুরে শীতার্তদের মাঝে
শীতবস্ত্র কম্বল বিতরণ
রংপুর অফিস রোটারি ক্লাব অব রংপুর-এর উদ্যোগে রোটারিয়ান আলহাজ এমদাদ হোসেনের সহযোগিতায় শুক্রবার নগরীর খাসবাগ জনতা তুলার মিলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব রংপুর এর প্রেসিডেন্ট রোটারিয়ান আইনুজ্জামান, সেক্রেটারি রোটারিয়ান শিমুল, রোটারিয়ান ফজলুল হক, রোটারিয়ান এমদাদ হোসেন এমদাদ, রোটারিয়ান পার্থ বোস, রোটারিয়ান অঙ্কুর, রোটারিয়ান লিটন, রোটারিয়ান মিজান, রোটারিয়ান মাখন লাল দত্ত, রোটারিয়ান বাচ্ছু, রোটারিয়ান শাহ্ জাহান, রোটারিয়ান শহীদুল খুররম ও রোটারিয়ান আফজালুল হক।
পাঁচবিবিতে দু’দিনব্যাপী বিজ্ঞান
মেলার উদ্বোধন
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা গতকাল শুক্রবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দু’দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ অ্যাড. সামছুল আলম দুদু। পাঁচবিবি এল,বি,পি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচবিবি শিক্ষার্থী সমিতির উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কৃষিবিদ ড. আজমল হোসেন মণ্ডল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মণ্ডল, সাংস্কৃতিক কর্মী আমিনুল হক বাবুল প্রমুখ।
০
